মূল কনটেন্টে যান
GPOS System ফ্রি ট্রায়াল
ভাষা: বাংলা

সহায়তা কেন্দ্র

সহায়তা কেন্দ্র

বিলিং

প্রকাশিত
আপডেট

সফটওয়্যারের সাবস্ক্রিপশনের সবকিছু এক জায়গায়: বর্তমান প্ল্যান, প্রতিটি দোকানের মেয়াদ, SMS, WhatsApp ও AI ব্যালেন্স, কী কী পরিশোধ করেছেন, আর আপগ্রেড, নবায়ন ও পেমেন্টের বাটন।

ধাপে ধাপে

  1. সাইড মেনু থেকে বিলিং (Billing) খুলুন।
  2. বর্তমান পরিকল্পনা (Current Plan) কার্ডে প্ল্যান, Active since, ব্যাকঅফিস চালু কিনা, Renewal due (ট্রায়ালে Trial ends) এবং ব্যবসায়িক সীমা (Business Limit, কয়টি দোকান তৈরি ও কয়টি অনুমোদিত) দেখা যায়।
  3. বড় প্ল্যানে যেতে আপগ্রেড প্ল্যান (Upgrade Plan), দোকানের পরের মেয়াদের টাকা দিতে ব্যবসা পুনর্নবীকরণ করুন (Renew Business), আর WooCommerce সংযোগ নবায়ন করতে Woocommerce পুনর্নবীকরণ করুন (Renew Woocommerce) চাপুন।
  4. অবশিষ্ট এসএমএস (Remaining SMS)-এ আপনার SMS ব্যালেন্স দেখায়। SMS কিনতে এসএমএস প্ল্যান (Sms Plans) থেকে একটি প্যাক বেছে নিন; WhatsApp প্যাকেজ (WhatsApp Packages) ও এআই ক্রেডিট (AI Credits) একইভাবে প্যাকেজ কিনুন (Buy Package) দিয়ে কেনা যায়।
  5. ব্যবসার তালিকা (List of Businesses) ট্যাবে পরিশোধ করা প্রতিটি দোকান নিবন্ধিত (Registered On), মেয়াদ শেষ হওয়ার তারিখ (Expire Date) ও অবস্থা (Status: সক্রিয় বা মেয়াদোত্তীর্ণ) সহ দেখা যায়। টাকা দেওয়া কিন্তু এখনো তৈরি না করা দোকানে এখনো তৈরি করা হয়নি (Not yet to be created) লেখা থাকে।
  6. ক্রয়ের ইতিহাস (Purchase History) ট্যাবে আপনার পেমেন্টগুলো ক্রয়ের ধরণ, অর্থপ্রদানের তারিখ, পেমেন্ট গেটওয়ে, লেনদেন আইডি, মোট প্রদেয়, প্রদত্ত ও বাকি সহ দেখা যায়। পদক্ষেপ (Action)-এর আইকন চাপলে ইনভয়েস PDF আকারে খোলে।
  7. নথি (Documents) ট্যাবে নথির নাম (Document Name), সংক্ষিপ্ত বিবরণ (Short Description) ও ফাইল (Files) দিয়ে জমা দিন (Submit) চাপলে কাগজপত্র সফটওয়্যার টিমের কাছে যায়। অনুমোদিত (Approved) না হওয়া পর্যন্ত বিচারাধীন (Pending) দেখায়।
  8. বিকাশ বা নগদে টাকা দিতে bKash / Nagad ট্যাব (চালু থাকলে) খুলুন, দেখানো কোনো একাউন্টে টাকা পাঠান, তারপর Payment for, পরিমাণ (Amount), Paid by, Sender number / account ও Transaction ID (TrxID) দিয়ে Submit payment চাপুন।

জেনে রাখুন

  • বকেয়া থাকলে আপগ্রেড প্ল্যান ও ব্যবসা পুনর্নবীকরণ বাটন দেখা যায় না। আগে উপরের বারের পেমেন্ট (Payment) বাটন দিয়ে বকেয়া পরিশোধ করুন।
  • ব্যবসা পুনর্নবীকরণের জন্য নবায়নের অনুমতি লাগে; ট্রায়াল প্ল্যানে নবায়নের বাটনগুলো দেখা যায় না।
  • হাতে করা পেমেন্ট সফটওয়্যার টিম যাচাই না করা পর্যন্ত অপেক্ষমাণ (Waiting) থাকে; তারপর Your submitted payments-এ অনুমোদিত (Approved) বা প্রত্যাখ্যাত (Rejected) দেখায়।
  • SMS ব্যালেন্স যে দোকানে লগইন করা আছেন সেই দোকানের; প্রতিটি দোকানের ব্যালেন্স আলাদা।
  • অ্যাপ স্টোর (App Store) বাটনে যোগ করার মতো অ্যাপগুলো খোলে। সরাসরি প্রোফাইল লগইন (Direct Profile Login) সফটওয়্যারের ওয়েবসাইটে আপনার একাউন্ট খোলে (শুধু সুপার অ্যাডমিনের জন্য)।
  • বিলিং মেনু দেখতে বিলিংয়ের অনুমতি লাগে এবং মডিউল (Modules) পেজে বিলিং মডিউল চালু থাকতে হয়।
আমাদের সাথে চ্যাট করুন

আমাদের সাথে চ্যাট করুন

আপনার পছন্দের অ্যাপটি বেছে নিন।